ক্যামেরা বানাবে না অলিম্পাস!
নিজেরা আর ক্যামেরা বানাবে না অলিম্পাস। জাপান ইন্ডাস্ট্রিয়াল পার্টনারস (জেআইপি) এর কাছে নিজেদের ক্যামেরা ইউনিটটি বিক্রি করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী সেপ্টেম্বর নাগাদ এই বিক্রির প্রক্রিয়া শেষ হতে পারে। খবর এনগ্যাজেট।
অনেকদিন ধরে ক্যামেরা বিভাগটি বিক্রির চেষ্টা করছে অলিম্পাস। গত বছর অলিম্পাস প্রধান নির্বাহী ইয়াসু তাকিউচি বিক্রির বিষয়ে কথা বললেও পরে সেটি ঘুরিয়ে নেন। অবশেষে সেই ফেরানো কথাতেই ফিরে যাচ্ছে কোম্পানিটি।
মূলত নতুন শিল্প ও চিকিৎসা সরঞ্জার সরবরাহে মনোনিবেশ করতে এই উদ্যোগ নিয়েছে অলিম্পাস কর্তৃপক্ষ। অপরদিকে সনির’ ভায়ো পিসি বিভাগ কেনার পর সেটার বেশ যেভাবে প্রবৃদ্ধি ঘটাতে পেরেছে ঠিক তেমনইভাবে অলিম্পাসের ক্যামেরা ইউনিটকে এগিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে জেআইপির।
উল্লেখ্য, এখনও ক্যামেরার সেন্সর হিসেবে মাইক্রো ফোর থার্ড সেন্সর ব্যবহার করে অলিম্পাস। তবে এক্ষেত্রে প্যানাসনিককে টেক্কা দিতে পারেনি অলিম্পাসসহ অন্যান্য কোম্পানিগুলো।
ডিবিটেক/বিএমটি